মেহেদির ডাল ও এর একটি পাতা নিয়ে পাতাটি পানি দিয়ে ধুয়ে বাতাসে শুখিয়ে নিন। এর পর ১০০ মিলি সরিষার তেল নিয়ে চুলায় গরম করুন। ধোঁয়া বের হতে লাগলে এর মধ্যে শুকিয়ে রাখা মেহেদি পাতা টা দিয়ে দিন। চুলার তাপ অল্প রাখুন। পাতার রঙ বদলে কালো হয়ে আসবে ৩০ মিনিট পর। এখন তেলটি ঠাণ্ডা করতে দিন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে কাঁচের একটা বোতলে রেখে দিন তেলটা। একটি ছোট পাতার কণাও যাতে ছাঁকার পরে তেলের মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখবেন।
এই তেল দিলে চুল এর গ্রোথ বেড়ে যাবে। চুলে যদি সাদা ভাব বা লালচে ভাব থাকে তাহলে ১৫/২০ দিন এর মধ্যে চুল কালো হয়ে যাবে। এটিকে সাধারণ সরিষার তেল হিসাবেও ব্যবহার করা যাবে। সারা রাত মাথায় তেল রাখার চেষ্টা করবেন।
সরিষার তেল মাথা থেকে এক দিনে যেতে চায় না। এক দিন দুই বার শাম্পু করার পর ও চুল এ তেলতেলে লাগে। তাই যদি তাই চুল পেকে যাওয়া রোধ করতে এবং সিল্কি আর সাইনি চুল পেতে একটু একটু তেলতেলে চুল কে মেনে নিতে হবে।